Sunday, June 21, 2026

পুরীর মন্দির ধ্বজায় আগুন, অশুভ ইঙ্গিতের জল্পনা

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে পুরীর মন্দিরের ধ্বজায় আগুন লাগে বলি খবর এসেছে। মহাপ্রভু শ্রীজগন্নাথদেবের অসংখ্য ভক্ত যাঁরা রয়েছেন, তাঁরা শ্রীমন্দিরের চূড়ায় আগুন লাগার খবরটিতে খুব বিচলিত হন। অনেকে শিউরে উঠেছিলেন, কান্না রুখতে পারেন নি। এবং তখনই জানা গেছে ঠিক কী ঘটেছিল। একাদশী এবং সেই কারণে প্রতিবারের মত এবারও মন্দিরের চূড়ায় মহাদীপ দেখানো হয়। সময় প্রায় রাত ৮টা। সেই সময় পুরীর আকাশে, বিশেষ করে অত উচ্চতায় ঝড়ের মত হাওয়া দিচ্ছিল। আর অতর্কিতে একেবারের নীচের দিকের “বানা” বা ধ্বজায় আগুন ধরে যায়। কিন্তু সেবাইতের তৎপরতায় তৎক্ষনাৎ আগুন নিবিয়েও ফেলা হয়। মূল বানা বা ধ্বজার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি নীলমাধব চক্রেরও। প্রভূ সবাইকে রক্ষা করুন, সবাইকে সুস্থ রাখুন, প্রার্থনা চলতে থাকে। তবে একটি সূত্র বলছে বড়সড় কোনো ঘটনা ঘটেনি।

Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...