Wednesday, April 15, 2026

সংক্রমণ রুখতে দূরপাল্লার ট্রেন বন্ধের কথা বলেছিলাম, শোনেনি কেন্দ্র: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বন্ধ রাখারও আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটা এখনও কার্যকর করছে না কেন্দ্র। সংবাদমাধ্যমকে জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যখন প্রয়োজন হয় তখন অতিরিক্ত ট্রেন দেয় না রেলমন্ত্রক। কিন্তু এখন বিশেষ ট্রেনে করে ভিন রাজ্যের কর্মরতদের রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ ট্রেনে বা স্টেশনে স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। কিন্তু ট্রেনে করে যাঁরা ফিরে আসছেন এ রাজ্যে, তাঁরা কোন রকম পরীক্ষা ছাড়াই রাজ্যে ঢুকছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “তাঁরা এ রাজ্যেরই ভাই-বোন, তাঁদের তো আমরা ফেরত পাঠাতে পারি না। কিন্তু রেল মন্ত্রকের সতর্ক হওয়া উচিত”। একইসঙ্গে তিনি বলেন, রাজ্যে অনেক কাজ আছে। অসময় যদি পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তাঁরা রাজ্যেই কাজ করুন। বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে ‘আইসোলেশন- বেড’ বাড়ছে

Related articles

স্বাগত ১৪৩৩: কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বাংলা নববর্ষের সকালে পুজো দেওয়ার লম্বা লাইন

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ পথ চলা শুরু করল। নতুন বাংলা বছরের সকাল থেকে লক্ষ্মী- গণেশ নিয়ে হালখাতা পুজো...

টার্মিনাল থেকে রান্নাঘর পর্যন্ত: দেশজুড়ে LPG সরবরাহের নেটওয়ার্ক বাড়াচ্ছে HPCL

বাজারে চাহিদা বেশি। তাও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) তার এলপিজি সরবরাহ এবং দেশজুড়ে সিলিন্ডারের পৌঁছনো নিশ্চিত করছে। ২০২৬...

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...