Wednesday, June 24, 2026

করোনার সুনামি ভারতে? আক্রান্ত হতে পারে ৩০ কোটি, সতর্কবার্তা বিশেষজ্ঞর

Date:

Share post:

আরও সতর্ক না হলে করোনার সুনামি দেখা দিতে পারে ভারতে। ঘন জনবসতিপূর্ণ এই দেশে করোনায় আক্রান্ত হতে পারে প্রায় ৩০ কোটি মানুষ।
নভেল করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ-প্রবণতা নিয়ে ভারতকে এভাবেই সতর্ক করলেন বিশেষজ্ঞ ড. রামানন লক্ষ্মীনারায়ণ। সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকনমিকস অ্যান্ড পলিসির ডিরেক্টর লক্ষ্মীনারায়ণ বলেন, এখনও আরও সতর্কতা প্রয়োজন ভারতের। না হলে করোনা আক্রান্তের সুনামি তৈরি হবে এদেশে।

সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই বিশেষজ্ঞ দাবি করেছেন, করোনা আক্রান্তের বৃদ্ধির পরিসংখ্যান পর্যালোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ক্ষেত্রে যে ‘ম্যাথামেটিকাল মডেল’ ব্যবহৃত হয়েছে, তা যদি ভারতের ক্ষেত্রেও প্রযুক্ত হয় তাহলে সংখ্যাটা অতি বিপজ্জনক চেহারা নেবে। দেখা যাচ্ছে, এই মডেল অনুযায়ী ভারতে করোনা আক্রান্তর সংখ্যা হতে পারে প্রায় ৩০ কোটি, যা কার্যত সুনামির মত ভয়ঙ্কর। আবার আক্রান্তদের মধ্যে সংকটজনক অবস্থা হতে পারে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষের, যা রীতিমত উদ্বেগজনক। এই বিশেষজ্ঞর কথায়, কমিউনিটি সংক্রমণ আটকাতে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধির উর্ধমুখী প্রবণতা ঠেকাতে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে যত সংখ্যক পরীক্ষা করা উচিত তার থেকে ঢের পিছিয়ে আছি আমরা। বিশেষজ্ঞর মতে, সরকারের উদ্যোগ নেওয়া যেমন জরুরি, ব্যক্তিগত সচেতনতা ও সুরক্ষাও করোনা সংক্রমণ রুখতে সমান জরুরি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে ‘আইসোলেশন- বেড’ বাড়ছে

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...