Friday, March 20, 2026

নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত নাবালক কোথায়, কীভাবে রয়েছে?

Date:

Share post:

বহু অপেক্ষার পর শুক্রবার ফাঁসি হয়েছে নির্ভয়াকাণ্ডের চার দোষীর। প্রায় সাত বছর তিন মাস পর অক্ষয় ঠাকুর সিং, পবন গুপ্ত, মুকেশ সিং ও বিনয় শর্মার যোগ্য শাস্তি পেয়েছে। বারবার আইনের সাহায্য নিয়ে মৃত্যুদণ্ড এড়িয়ে চলছিল এই দোষীরা। শুক্রবার নির্ধারিত সময়েই ফাঁসি হয় নির্ভয়াকাণ্ডের চার দোষীর৷ নির্ভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় বিচার পেয়েছেন তাঁর বাবা-মা।

তবে সেই চার দোষীর সঙ্গে ছিল এক নাবালকও। কিন্তু এখন কোথায় সে? নাবালক হওয়ার কারণে জুভেনাইল কোর্টে বিচার হয়েছে ওই অভিযুক্তের। যার জেরে মাত্র ৩ বছরের সাজা হয়েছে ওই নাবালকের। কিন্তু এখন সে মুক্ত। জানা গিয়েছে, নাম বদলে সে এখন দক্ষিণ ভারতের এক শহরে রাঁধুনির কাজ করছে। এই মামলার যাবতীয় স্পর্শ থেকে ওই যুবক এখন অনেক দূরে।
সূত্রের খবর অনুসারে, জুভেনাইলে থাকার সময় রান্নার কাজ শিখেছিল সে। আপাতত অতীত অধ্যায় তাঁর জীবন থেকে মুছে ফেলেছে সে।

প্রসঙ্গত, নির্ভয়াকাণ্ডে এই নাবালকেরও নাম জড়িয়েছিল। সেই সময় ১৮ বছরের কম বয়স হওয়ার কারণে তার শাস্তি হয় মাত্র তিন বছর। তবে তখন আলোড়ন পড়েছিল গোটা দেশে। কিন্তু তখন তার সাজা ৩ বছরের জেল ছাড়া বেশি কিছুই হয়নি। তবে এখন তার পরিচয় শুধুই রাধুনী।

আরও পড়ুন-BIG BREAKING : জ্বলছে দমদম জেল

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...