Tuesday, April 28, 2026

ধন্যবাদ জ্ঞাপনে জুড়ল জ্যোতিষশাস্ত্র, পাঁচটাই নাকি মাহেন্দ্রক্ষণ!

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জনতা কার্ফ’। এই কর্মসূচিতেই বিকেল পাঁচটায় জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করতে হাততালি, ঘণ্টাধ্বনি বা কিছু না পেলে থালা বাজানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ‘জনতা কার্ফু’-তে বিরোধীদলের তেমন আপত্তি না থাকলেও, মোদির এই ধন্যবাদ জ্ঞাপন পন্থা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তবে জ্যোতিষীদের মতে, এটাই না কি ভাইরাস তাড়ানোর বা তাকে কমজোরি করে দেওয়ার একটা মোক্ষম উপায়। কেন এমন বলছেন তাঁরা? তাঁদের কথায়, 130 কোটি মানুষ যদি একসঙ্গে হাততালি দেন, ঘণ্টা বাজান, শঙ্খ বাজান- তাহলে সেই শব্দ তরঙ্গ থেকে যে শক্তি উৎপন্ন হবে তা যে কোনও ভাইরাসকে কাবু করে দিতে সক্ষম। শুধু তাই নয়, 22 মার্চ অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অশুভ শক্তি সবচেয়ে বেশি ক্ষমতাশালী হয়। এই পরিস্থিতিতে এই দিনই যদি তাদের শক্তিক্ষয় করা যায়, তাহলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারত অনেকটাই এগিয়ে যেতে পারবে।
শুধু তাই নয়, বিকেল পাঁচটা নাগাদ চাঁদ একটি নতুন নক্ষত্র ‘রেবতী’-র সামনে দিয়ে যাবে। এই সময় যদি বিশাল শব্দ তরঙ্গ সৃষ্টি করা যায় তাহলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। যার ফলে যে কোন ভাইরাস আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা দেহে তৈরি হবে।
এখানে তারা উদাহরণ দিয়ে বলেছে, পুরাকালে শক্তি মন্দিরের চূড়ায় যে বড় ঘণ্টা থাকত, সেই ঘণ্টাধ্বনি যেকোনও অশুভ সময়ে বাজিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করা হত। তাদের মতে, কোনো বিজ্ঞ ব্যক্তিই মোদিকে এই কাজ করার পরামর্শ দিয়েছেন। সুতরাং সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছে দেশের জ্যোতিষশাস্ত্র মহল। (এই সম্পূর্ণ মত জ্যোতিষশাস্ত্র ভিত্তিক। বিজ্ঞানের কোনো প্রতিক্রিয়া এ বিষয়ে মেলেনি।)

Related articles

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...