Friday, June 12, 2026

১২ করোনা আক্রান্ত সফর করেছেন ট্রেনে, জানাল রেল

Date:

Share post:

করোনা ত্রাস ছড়িয়েছে সারা দেশে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এই অবস্থায় রেলমন্ত্রকের এক টুইটে তৈরি হয়েছে আশঙ্কা। শনিবার টুইটে রেলমন্ত্রক জানায়, ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত রোগী দুটি এক্সপ্রেস ট্রেনে সফর করেছেন। যাত্রীদের আপাতত এক্সপ্রেস ট্রেনে যাত্রা স্থগিত রাখার আবেদন জানিয়েছে রেলমন্ত্রক।

রেল জানিয়েছে,  ১৩ মার্চ সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে দিল্লি থেকে রামগুন্ডাম পর্যন্ত সফর করেছিলেন ৮ জন। অন্যদিকে,  ১৬ মার্চ গোদান এক্সপ্রেসে মুম্বই থেকে জবলপুর পর্যন্ত সফর করেছিলেন ৪ জন। শুক্রবার পরীক্ষায় এদের সকলেরই শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।
সংশ্লিষ্ট ১২ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর নড়ে চড়ে বসেছে রেল। ওই টুইটে উল্লেখ করা হয়েছে, ‘কয়েক জন করোনা আক্রান্ত ট্রেনে সফর করেছেন, রেল তা জানতে পেরেছে। এই পরিস্থিতিতে ট্রেনে সফর করা ঝুঁকিপূর্ণ। সহযাত্রীর করোনাভাইরাস থাকলে আপনিও করোনা আক্রান্ত হতে পারেন। এই সময় এড়িয়ে চলুন। আপাতত সব যাত্রা স্থগিত রাখুন।
প্রসঙ্গত, শনিবার বেঙ্গালুরু থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে দুই সন্দেহভাজন রোগীকে নামিয়ে দেন সহযাত্রীরা। মুম্বই ও পুণে থেকে বহু ট্রেনই বিহারের উপর দিয়ে বিভিন্ন রাজ্যে যায়। ট্রেনের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকিও রয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...