Thursday, June 25, 2026

বিদেশ থেকে ফিরে ১৫ জন বেপাত্তা পূর্ব বর্ধমানের

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের। বিদেশ ফেরত মানুষদের সরকারি স্তরে বার বার হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও এদের অনেকেই তা ঠিকমতো মানছেন না। একই ছবি পূর্ব বর্ধমান জেলায়। সেখানে ১৫জন বাসিন্দা সম্প্রতি বিদেশ থেকে ফিরেই বেপাত্তা হয়ে গিয়েছেন। এদের কেউই নিজের নিজের শারীরিক পরীক্ষাটুকুও করাননি।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার প্রায় দেড়শো জন বাসিন্দা বাসিন্দা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। এদের মধ্যে ১৫ জনের কোনও সন্ধান মিলছে না। জেলাজুড়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। কার্যত নিরুদ্দেশ এই ১৫ জনের দেহে করোনার উপসর্গ রয়েছে কিনা তাও জানা যায়নি।
পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...