Sunday, June 14, 2026

সর্বদল বৈঠকে যে যে দাবি জানানো হল

Date:

Share post:

সর্বদল বৈঠকে যে যে দাবি জানানো হলো

মহাকরণে শুরু সর্বদল। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী করোনা নিয়ে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। এরপর বলেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, মনোজ ভট্টাচার্য, অশোক ঘোষ, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, তরুণ নস্কর, স্বপন বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি।

সর্বদল থেকে দাবি :

১. স্যানিটাইজার অপ্রতুল। প্রয়োজনে নিজেরাই তৈরি করতে পারি।

২. শহরের ফুটপাথবাসীদের স্কুলে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তাদের থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

৩. একটি নির্দিষ্ট হাসপাতালকে যদি করোনা হাসপাতাল করা যায়।

৪. কাজে না এলে সবেতন যাতে হয়।

৫. জুটমিলগুলো অনেকগুলো চলছে। মানুষ জড়ো হচ্ছেন। এটা বন্ধ করা।

৬. অসংগঠিত শ্রমিকদের কাজ নেই। তাদের এককালীন অর্থ দেওয়ার দাবি। জনধন যোজনায় অন্তত ২হাজার টাকা করে দেওয়া।

৭. চিকিৎসার জন্য অন্য রাজ্যে যাওয়া এ রাজ্যের মানুষ অনেকে আটকে। তাদের জন্য দ্রুত ব্যবস্থা।

৮. অসংগঠিত শ্রমিকরা বাড়িতে থাকবেন। তাদের ফের চাকরিতে বহাল যেন করা হয়।

৯. কালোবাজারি বেড়ে গিয়েছে। রাজ্য সরকার সরেজমিনে নেমে পরিস্থিতি সামাল দিতে শুরু করুক। জিনিসপত্রের দাম বাড়ছে। সবজি, ডিম, আলুর দাম বেড়েছে।

১০. স্বাস্থ্যকর্মীদের মাস্ক আগে নিশ্চিত করা হোক। তারপর অন্যদের।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...