Sunday, June 28, 2026

দমদম থেকে সরানো হচ্ছে শ’খানেক বন্দিকে, উদ্ধার ফোন, রুপোর গয়না

Date:

Share post:

শনিবারের তাণ্ডবের পর দমদম সংশোধনাগারের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে৷ ওইদিন সংশোধনাগারের রান্নাঘরের ব্যাপক ক্ষতি হয়৷ ফলে সোমবার পর্যন্ত সব বন্দিকে রান্না করা খাবার দেওয়া পুরোপুরি সম্ভব হয়নি৷ তাঁদের জন্য চিঁড়ে, খিচুড়ির ব্যবস্থা করা হয়৷ তবে মঙ্গলবার বন্দিরা রান্না করা খাবার খেয়েছেন বলে সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি। এদিকে, কারা দপ্তরের সদ্য নিযুক্ত ADG পীযূষ পাণ্ডের নেতৃত্বে বিশাল এক বাহিনী সংশোধনাগার জুড়ে তল্লাশি চালান। তাণ্ডবের সময় জেলারের লকার ভেঙে বেশ কয়েক লক্ষ টাকার সোনা-রুপোর গয়না, নগদ টাকা, বাজেয়াপ্ত করা মোবাইল নাকি লুঠ হয় বলে সংশোধনাগার কর্তৃপক্ষ দাবি করেছে৷ তল্লাশি চালিয়ে প্রায় ২০০ মোবাইল উদ্ধার করা হয়েছে। লুঠ হওয়া কিছু রুপোর গয়নাও নাকি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নগদ বা সোনার গয়না এখনও মেলেনি।

ওদিকে, সংশোধনাগার সূত্রের খবর, তাণ্ডবে কোন বন্দিরা ছিলেন, তা চিহ্নিত করার কাজ চলছে৷ মঙ্গলবার পর্যন্ত প্রায় ১০০ জন বন্দিকে চিহ্নিত করা গিয়েছে। তাঁদের অধিকাংশই বিচারাধীন পুরুষবন্দি। সঙ্গে ছিলেন কয়েক জন মহিলা বন্দিও। তাণ্ডবের নেতৃত্ব দেওয়া বন্দিদের কলকাতা ও আশেপাশের বিভিন্ন সংশোধনাগারে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...