Thursday, May 14, 2026

বাস থেকে নামতে নারাজ অসুস্থ মহিলা, চাঞ্চল্য বেলেঘাটা আইডিতে

Date:

Share post:

৭ ঘণ্টা ধরে বাসে বসে আছেন মহিলা। অথচ চিকিৎসা করাতে নারাজ। যার জেরে সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।

বরাকর ধর্মতলা রুটের বাসে কলকাতা আসছিলেন ওই মহিলা। বাসে বসে কাশতে দেখে সন্দেহ হয় চালকের। বৃহস্পতিবার ভোরে ধর্মতলা বাস পৌঁছতেই পুলিশকে জানান বাসের চালক ও কন্ডাক্টর। এরপর পুলিশের নির্দেশে বাস নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডিতে। কিন্তু নাছোড়বান্দা ওই মহিলা ৭ ঘণ্টা ধরে চেষ্টা করার পরও বাস থেকে নামানো যায়নি তাকে।

সরকারি বাসে ঠায় বসেই রয়েছেন তিনি। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কার্যত হাত জোড় করেছেন তার সামনে। তবুও বাস থেকে নামছেন না ওই মহিলা। বাসে উঠতে দিচ্ছেন না কাউকে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলেঘাটা আইডি চত্বরে। বাসের মধ্যে বসে ওই মহিলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি লখনৌ থেকে ফিরেছেন।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...