Monday, May 18, 2026

করোনা পরীক্ষার কিট তৈরি হবে ট্রপিক্যালে, সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের

Date:

Share post:

করোনাভাইরাস পরীক্ষার করার জন্য নয়া সিদ্ধান্ত রাজ্যের। এবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ কিট তৈরি করা হবে। যার নাম ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’।

নমুনা সংগ্রহ এবং তার পরীক্ষা যাতে দ্রুততার সঙ্গে করা যায় তাই এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর।
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কোনও ব্যক্তির দেহ থেকে সোয়াব অর্থাৎ লালারস সংগ্রহ করার জন্য ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ নকিটের প্রয়োজন হয়। কিন্তু এই কিটের সংখ্যা কম হওয়ায়, নমুনা নিয়ে যাওয়া ও রিপোর্ট আসতে অনেক সময় লাগছে। সময় বাঁচাতে এই সিদ্ধান্ত রাজ্যের।

স্বাস্থ্যভবনের এক কর্তা জানান, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই কিট তৈরির যন্ত্র রয়েছে। আগে কিট তৈরি হলেও, বেশ কিছু বছর তা বন্ধ ছিল। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় নতুন করে সেই কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...