Sunday, May 24, 2026

চিনের ল্যাবরেটরিতে তৈরি করোনা! উড়িয়ে দিলেন বিজ্ঞানীরা

Date:

Share post:

একদিকে করোনার আতঙ্ক, বাড়ছে মৃত্যু-মিছিল, অন্যদিকে সমানতালে চলছে দোষারোপ। বিভিন্ন এজেন্সি মারফত খবর আসছে করোনা আসলে প্রাকৃতিক ভাইরাস নয়, এর আবিষ্কার নাকি গবেষণাগারে, এবং এ ব্যাপারে অনেকেই চিনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কিন্তু এভাবে অন্ধকারে ঢিল ছোড়া কি সঠিক হচ্ছে? ক্রিস্টিয়ান অ্যান্ডারসন নামে এক গবেষক সম্প্রতি একটি ম্যাগাজিনের তথ্য দিয়েছেন। সেই তথ্য কিন্তু কিছুটা হলেও ভাইরাস উৎপত্তি নিয়ে কিছুটা সন্দেহ নিরসন করতে পারে। তিনি স্পষ্ট জানাচ্ছেন এটি প্রাকৃতিক ভাইরাস। রসায়নাগারে তৈরি হয়নি। শুধু তাই নয় নিউ অরল্যান্স বিশ্ববিদ্যালয়ের ভায়রোলজিস্ট বলছেন, চিনের উহানে গবেষণাগারের পাশেই মাছ বাজার তাই সহজেই এই তথ্য দিয়ে দেওয়া যায়। কিন্তু তা সঠিক নয়। দুই বিজ্ঞানীরই বক্তব্য, কোনও ভাইরাসকে কৃত্রিমভাবে তৈরি করতে গেলে কোনও পূর্ববর্তী ভাইরাসের চরিত্রের লক্ষণ অনুযায়ী করতে হয় অথবা বহু ভাইরাসের গুণাগুণ মিশিয়ে করতে হয়। নতুন ভাইরাস কোভিড-১৯-এর ক্ষেত্রে হয়েছে উল্টো। এর নিজস্ব চরিত্র আছে এবং এই নিজস্বতা প্রকৃতি থেকেই পেয়েছে। এই ভাইরাসের জিনের গঠন দেখে বোঝা যায় অন্য কোনও ভাইরাসকে ভিত্তি করে তৈরি হয়নি। এই ভাইরাসের সঙ্গে প্যাঙ্গোলিন ভাইরাস ও ব্যাট ভাইরাসের মিল রয়েছে। ফলে রাতারাতি কৃত্তিম ভাইরাস তৈরির সম্ভাবনা একেবারে নেই।

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...