Friday, May 15, 2026

লকডাউনে আজ প্রথম জুম্মা,বন্ধ মসজিদ, নমাজ বাড়িতেই, বললেন ইমামরা

Date:

Share post:

করোনার সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরে আজ প্রথম জুম্মা নমাজের দিন।

কিন্তু আজ, এই নমাজে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নাখোদা মসজিদ ও ধর্মতলার টিপু সুলতান মসজিদে। করোনার সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে নাখোদা মসজিদ৷

নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম এ কথা জানিয়ে বলেছেন, “গত ২দিন ধরেই মসজিদের সব দরজা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছি৷ শুক্রবার জুম্মার নমাজে বহিরাগতদের কাউকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। কেবল মসজিদের ইমাম, কর্মীরা মিলে সামান্য কয়েক জন নমাজে শামিল হবেন।’’

একই সিদ্ধান্ত নিয়েছে ধর্মতলার টিপু সুলতান মসজিদ৷ মসজিদের কো-ট্রাস্টি শাহিদ আলম বলেছেন, ‘‘ শুক্রবার বাইরের কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। কেবল মসজিদের কর্মীরাই সেখানে থাকবেন।’ বঙ্গীয় ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া জানিয়েছেন, করোনার সংক্রমণ এড়াতে সারা রাজ্যের সব মসজিদ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, মসজিদে আজান চালু থাকবে। ইমাম সাহেব ৪-৫ জনকে নিয়ে নমাজ চালু রাখবেন। তবে বাইরের সাধারণ কোনও ব্যক্তিকে আর মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না। তাঁরা নিজেদের বাড়িতে নমাজ পড়বেন। আগামী ৯ এপ্রিল পর্যন্ত ওই ব্যবস্থা চালু রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...