Thursday, May 14, 2026

করোনা মোকাবিলায় রাস্তা ধোয়ার কাজে রাতদিন এক করছেন দমকল কর্মীরা

Date:

Share post:

করোনার আতঙ্কে রাজ্যের দমকল কর্মীরাও বিকল্প কর্তব্য পালন করছেন। দমকলকর্মীরা টানা ২৪ ঘন্টা ডিউটি করে দু’দিন করে ছুটি পাচ্ছেন। সকাল ৮ টা থেকে রাজ্যের দমকল কর্মীদের কাজে যোগ দিতে হচ্ছে। তারপরের দিন সকাল ৮টা পর্যন্ত ডিউটি করে তাঁরা ছুটি পাচ্ছেন। এখন তাঁরা মূলত শহরের রাস্তা সাফ করছেন।

কলকাতার দমকলের রাজ্য দফতর-সহ রাজ্যের সবকটি দমকল স্টেশনে এইভাবেই ডিউটি করছেন দমকলের অফিসার থেকে নিচুতলার কর্মীরা। অলটারনেটিভ ডিউটি করলেও কর্তব্যে কোনওরকম খামতি হবে না বলেই জানিয়েছে দমকল বিভাগ।

কলকাতার মতো জায়গায় দমকলের পর্যাপ্ত ইঞ্জিন তৈরি রাখা হয়েছে। যেকোনও ধরণের আগুনের মোকাবিলা করার জন্য। এছাড়াও দমকলের কর্মীদের বলা হয়েছে পরিস্থিতি অনুয়ায়ী তৈরি থাকতে। যদি প্রয়োজন পরে তাহলে যেকোনও সময় কর্মীদের তলব করতে পারে দমকল বিভাগ।

করোনার জন্য যানচলাচল নেই। চলছে না ট্রেন। জরুরি পরিষেবা ছাড়া বাস চালাচ্ছে না পরিবহন দফতর। এমন অবস্থায় দমকল কর্মীদের অফিসে আনতে গাড়ি পাঠাবে দমকল বিভাগ।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...