Friday, April 17, 2026

উত্তরবঙ্গেও করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত

Date:

Share post:

দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও করোনা পরীক্ষার পরিকাঠামো তৈরি হল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষাগার তৈরি করা হয়েছে বলে শুক্রবারেই নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর উত্তরবঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের টিম পাঠানো শুরু করেছে। শনিবার থেকেই সেখানে নমুনা পরীক্ষা শুরু হচ্ছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে ৩০ জন চিকিৎসকের একটি দল উত্তরবঙ্গে গিয়েছেন। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ বিভিন্ন জেলার হাসপাতাল, ব্লক হাসপাতাল ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তাঁরা চিকিৎসা পরিষেবা দেবেন। বর্তমান পরিস্থিতিতে যাতে উত্তরবঙ্গ থেকে কোনও মানুষকে চিকিৎসা বা রোগ নির্ণয়ের জন্য কলকাতায় না আসতে হয় সেকারনেই এই পরিকাঠামো তৈরির উদ্যোগ বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Related articles

লজ্জার পরাজয়: ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে মহিলা সংরক্ষণ বিল পাসের বিজেপির চেষ্টা খারিজ সংসদে

দেশের ডিলিমিটেশন ব্যবস্থাকে চক্রান্ত করে লোকসভায় পাশ করার চেষ্টা করেছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে...

রসগোল্লা চাওয়ার ‘অপরাধ’, যোগীরাজ্যে উনুনে ফেলে দেওয়া হল ১১ বছরের শিশুকে 

বিয়ের আসরে হুল্লোড় আর পাত পেড়ে খাওয়া-দাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু বার বার রসগোল্লা চাওয়ার জন্য যে...

সাবধান মেয়েরা, ব্যাগে কিছু ঢুকিয়ে দেবে! নির্বাচনে বিজেপির ষড়যন্ত্রে নতুন আশঙ্কা মমতার

নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করার নামে প্রতিশোধমূলক আচরণ স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।...

বিশ্বকাপেই ফিক্সিংয়ের গন্ধ! তদন্তে আইসিসি, চাপ বাড়ছে কানাডা বোর্ডের

এক মাস আগেই শেষ হয়েছে টি২০ বিশ্বকাপ, কিন্তু বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে গেল গড়াপেটা বিতর্ক। আইসিসির (ICC) দুর্নীতি দমন...