Tuesday, March 3, 2026

লকডাউন চলাকালীন ৩৪২ বস্তা চাল  বাজেয়াপ্ত করল ইবি, ধৃত দুই ব্যবসায়ী

Date:

Share post:

রাজ্যে লকডাউন চলছে। এরই মধ্যে
বেআইনি ভাবে চাল মজুত করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে । দুজনকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা (ইবি)।
শনিবার ইবি-এর অফিসারেরা খবর পান, কাশীপুর রোড এলাকায় একটি গুদামে বেআইনি ভাবে চাল মজুত করছেন এক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ৩৪২টি চালের বস্তা বাজেয়াপ্ত করে ইবির আধিকারিকরা । গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ী সন্তোষ আগরওয়াল এবং আমির আনসারিকে। কাশীপুর থানার ঢিল ছোঁড়া দূরত্বে ছিল গুদামটি। বাজেয়াপ্ত চালের আনুমানিক বাজার দর ২ লক্ষ ৭৪ হাজার টাকা। ধৃতদের লালবাজারে সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে তাঁদের।

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...