Saturday, March 14, 2026

লকডাউন পর্বে বন্ধ জিআইএস মিল, কাঠগড়ায় কর্তৃপক্ষ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন লকডাউন পর্বে কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। কাটা যাবে না বেতনও। সেই নির্দেশকে কার্যত উপেক্ষা করল হুগলির চাপদানির জিআইএস মিল। পাওনা গন্ডা না দিয়ে ছাঁটাই করা হলো ২৫ জন লেবার কন্ট্রাক্টরকে। ঘটনায় অভিযোগের তীর মিলের মালিক এবং এরিয়া ম্যানেজার আনন্দ কুমার সিং-এর দিকে। ঘটনায় শাস্তি মূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন কর্মীরা।

কর্মীদের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। শুক্রবার এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। এদিকে বাস-ট্রেন বন্ধ থাকায় উপায় নেই বাড়ি ফেরার। রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন তারা। সারাদিন কার্যত অনাহারেই কাটে তাদের। এই অবস্থায় এগিয়ে আসেন গৌতম দেবনাথ সহ বেশ কয়েকজন। তারাই ওই কর্মীদের খাবারের ব্যবস্থা করেন। যোগাযোগ করেন চাপদানি থানার পুলিশের সঙ্গেও। পুলিশ এবং ওই ব্যক্তিদের উদ্যোগে বাসের ব্যবস্থা করা হয় কর্মীদের জন্য। শনিবার সকালে বাসে দেওঘর পৌঁছে দেওয়া হয় তাদের।

শুক্রবার ওই কর্মীদের জানানো হয়, মিল আর খোলা হবে না। দেওয়া হবে না প্রাপ্য বেতনও। তাতেই চটে যান তারা। সরকারের নির্দেশকে উপেক্ষা করে এই কাজ করা হয়েছে। কর্মীদের দাবি, কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিক সরকার।

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...