Saturday, May 16, 2026

স্যানিটাইজারে বাঁদরের হাত ধোওয়ালেন চেয়ারম্যান!

Date:

Share post:

রবিবার। দুপুর ১২টা। ইংরেজবাজার পুরসভা। তখন পুরসভার সাফাই কর্মীদের দেওয়া হচ্ছিল চাল, ডাল, আল, পেঁয়াজ। হঠাৎ একটি বাঁদর ঢুকে পড়ে পুরসভায় ঘোরাঘুরি করতে করতে একেবারে সটান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের চেম্বারে।

চেয়ারম্যান তাঁর কাজ সেরে চেম্বারে এসে বাঁদরটিকে দেখেন। এতটুকু উত্তেজিত না হয়ে স্যানিটাইজার দিয়ে বাঁদরের হাত পরিষ্কার করতে শুরু করেন। প্রথমে তাকে চা, জল, বিস্কুট খাওয়ান। এরপর বুঝতে পারেন বাঁদরটি খাবারের খোঁজেই পুরসভায় ঢুকে পড়েছে। লক ডাউনে বাজারে কিছুই মেলেনি। তাই এবার তার জন্য অন্য খাবারের ব্যবস্থা করেন। শেষে অনুরোধ করেন, পশুপাখিরা এই পরিস্থিতিতে কার্যত অনাহারে দিন কাটাচ্ছে। মানুষের পাশে দাঁড়াতে তো হবেই। পশুপাখিদের জন্যও একটু তুলে রাখবেন।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...