Thursday, June 25, 2026

‘বড়লোকের বিটি লো’ সার্চিংয়ে এক নম্বর, মানুষ চিনলো না রতন কাহারকে

Date:

Share post:

রতন কাহারকে চেনে না বর্তমান জেনারেশনের প্রায় কেউই। যদি জিজ্ঞাসা করা হয় ‘বড়লোকের বিটি লো’ গানটি কার গাওয়া? নির্দ্বিধায় বলে দেবে ব়্যাপার বাদশা এবং কোয়েল দেবের। অথচ জ্যাকলিনের উপস্থিতি নতুন করে গানটিকে হিট বানায়নি।উনিশশো বাহাত্তর সালে রতন কাহারের লেখা এবং স্বপ্না চক্রবর্তীর গলায় এই গান, বাংলার চিরকালীন হিট। পুরানো গান কে নতুন মোড়কে উপস্থাপিত করা মোটেই আপত্তিজনক নয়। কিন্তু আপত্তিটা অন্য জায়গায়। যে গান বাদশা এবং সোনি মিউজিক ইন্ডিয়া কে কোটি টাকা মুনাফা দিয়েছে, সেই গানে কেন উল্লেখ থাকবে না এর প্রকৃত রচয়িতার নাম ? তবে কি রয়ালটি দেওয়ার ভয়ে দেওয়া হয়নি রতন কাহারকে তার প্রাপ্য সম্মান? বীরভূমের এই শিল্পী, ঝুমুর গানের এক পরিচিত নাম। বহু পরিচিত বাংলা গান তাঁর সৃষ্টি। তা সত্ত্বেও কখনোই প্রচারের আলোয় আসতে পারেননি রতন কাহার। সামান্য সরকারি ভাতা আর কিছু অনুষ্ঠান দিয়েই চলে তাঁর দিনগুজরান। অপরদিকে ব়্যাপার বাদশার মত চটুল গায়করা এই রতন কাহারদের ব্যবহার করে উঠে যায় জনপ্রিয়তার শীর্ষে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...