Monday, March 23, 2026

লকডাউন মানাতে শিলিগুড়িতে ‘পাড়া বনধ”

Date:

Share post:

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা ধরা পড়তেই সতর্ক হয়ে গেল শিলিগুড়ি। রবিবার থেকে নিজেদের এলাকা বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। শিলিগুড়ির ৪৫নম্বর ওয়ার্ডের মাল্লাগুড়ি এলাকার বাসিন্দারা তাঁদের পাড়া ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন।সেখানে বোর্ড লাগানো হয়েছে যে, করোনা সংক্রমণ রোধে জন্য পাড়ায় বাইরের লোক ঢোকা নিষিদ্ধ। বাসিন্দা রজনীশ শর্মা জানান, “আমাদের পাড়ায় কেউই লকডাউন সেভাবে মানছে না। তার মধ্যে যখনই আমরা শুনতে পেয়েছি যে মেডিক্যালে একজন পজিটিভ হয়েছে। তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বাইরের লোকজনকে আর পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। যদি নিতান্তই কাউকে ঢুকতে হয় তাহলে তার সম্পূর্ণ খবরাখবর নিয়ে তারপর ঢুকতে দেওয়া হবে”। তবে শুধু এই পাড়া নয় শহরের বিভিন্ন এলাকার মানুষ নিজেদের পাড়া বন্ধ করে দিয়েছে। আতঙ্কের জেরেই নিজেদের পাড়াকে নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...