Monday, March 23, 2026

বিশ্বে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু শিকাগোয়

Date:

Share post:

এতদিন শিশুদের ক্ষেত্রে করোনা-র ততটা মারাত্মক হয়ে ওঠার খবর মেলেনি৷

এ বার সেই বিরল ঘটনাই ঘটল আমেরিকায়। এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে ১ বছরের কম বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে শিকাগোয়। নজিরবিহীন এই ঘটনাকে নতুন সমস্যা বলে শঙ্কিত হচ্ছেন চিকিৎসকরা। এর আগে করোনায় ১ বছরের কম কোনও শিশুর মৃত্যু হয়নি৷ শনিবার শিকাগোয় এই শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু যে করোনায় ভুগছিল তা জানিয়েছে জনস্বাস্থ্য দফতরই। দফতরের ডিরেক্টর বলছেন, ‘‘এর আগে কখনও কোভিড ১৯-এর ফলে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। শিশুটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে সম্পূর্ণ তদন্ত হবে।’’

গত সপ্তাহে প্যারিসে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল করোনায় আক্রান্ত হয়ে।গত সপ্তাহেই লস অ্যাঞ্জেলসেও মৃত্যু হয় এক কিশোরের। কিন্তু এক বছরেরও কম বয়সী শিশুর মৃত্যুর ঘটনা এই প্রথম।

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...