Wednesday, April 8, 2026

মনে থাকবে স্যার, অবশ্যই মনে রাখা হবে

Date:

Share post:

এক সাংবাদিক এনাকে একবার প্রশ্ন করেছিলেন, “ভারতবর্ষে মুকেশ আম্বানি ধনীতম ব্যক্তি, রতন টাটা নন কেন?” রতন টাটা উত্তর দিয়েছিলেন, “কারণ আমরা শিল্পপতি, ওনারা ব্যবসাদার।

আমি ভারতবর্ষকে শুধুমাত্র ইকোনমিক সুপারপাওয়ার রূপে নই, বরং একটা সুখী দেশ হিসেবে বেশী করে দেখতে চাই।”

হ্যাঁ, চাইলেই উনি ভারতের নয় বিশ্বের ধনীতম মানুষ হতে পারতেন কিন্তু ওই যে মনের দিক থেকে বড়লোকদের ওসবের কেয়ার থাকে নাকি!

তিনি আবার প্রমাণ করলেন। এক লহমায় লাভ ক্ষতির অঙ্ক ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো তাঁর বৈশিষ্ট্য।
‘হামনে আপকি নমক খাই হ্যায় সর্দার’ এর ডায়লগ রতনজি বললে হয়তো ‘আপকি’-র জায়গায় ‘দেশ কি’ বলতেন।

“দেশকি নমক্” খেয়ে যিনি দেশের জন্য বিহ্বল, দেশের কপালে চিন্তার ভাঁজ এলে যিনি সবার আগে এগিয়ে আসেন তিনি আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন, যেমনটা আমরা সবাই আশা করেছিলাম।

রতন টাটা প্রথমে করোনা মোকাবিলায় ৫০০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন
মোট পাঁচটি খাতে এই টাকা খরচ করা হবে, যে গুলি হল— ১. স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সরঞ্জাম কিনতে
৩.আক্রান্তের শ্বাসযন্ত্র পরীক্ষার সরঞ্জাম কিনতে
৩. বেশি করে ডাক্তারি পরীক্ষার সরঞ্জাম কিনতে ৪.চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে এবং
৫.এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করতে।

এবং এরপরে টাটা সন্সের পক্ষ থেকে আরো ১০০০ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে ১৫০০ কোটি টাকা করোনা মোকাবিলা খাতে দিলেন রতন টাটা।

সাথে সেই সমস্ত “ব্যবসাদারদের” কষিয়ে একটা চড় দিলেন যারা ‘দেশের নমক্’ তো খান কিন্তু বিপদে কোনো কাজে আসেন না। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আপনার সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...