Friday, May 22, 2026

করোনায় আক্রান্ত মার্কিন গায়ক জন প্রাইনের অবস্থা সঙ্কটজনক

Date:

Share post:

করোনায় আক্রান্ত গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন গায়ক জন প্রাইন। করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেওয়ায়,গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

গত ২০ মার্চ জনের স্ত্রী ফিওনার স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর বৃহস্পতিবার জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মার্কিন লোকগানের শিল্পী জন প্রাইনের টুইট হ্যান্ডেলে তাঁর পরিবার জানিয়েছে, “কোভিড-১৯-এর লক্ষ্মণ দেখা দেওয়ায় বৃহস্পতিবার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পরিবার সূত্রে খবর, শনিবার থেকে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

চলতি বছর জানুয়ারি মাসে ৭৩ বছরের জন প্রাইনকে গ্র্যামি পুরস্কারে সম্মানিত করা হয়। গীতিকার হিসাবে তো বটেই লোকগানের গায়ক হিসাবেও তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে।

Related articles

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...