Monday, March 16, 2026

জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য বীমা ৫ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করছেন রাজ্যের চিকিৎসক নার্স, স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন আশাকর্মীরা। এজন্য তাঁদের অকুণ্ঠ ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তিনি ঘোষণা করেন, রাজ্যের তরফ থেকে যে সরকারি-বেসরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী আশা কর্মীদের জন্য যে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমা ঘোষণা করা হয়েছিল, তা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হল। একইসঙ্গে তিনি বলেন, কোন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পরিবারের লোকেরা যদি সমস্যায় পড়েন তাহলে তাঁরা যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। কারণ তাঁরা। জরুরি পরিষেবায় যুক্ত বলে পরিবারকে সময় দিতে পারছেন না। একই সঙ্গে চিকিৎসা পরিষেবা যুক্ত সবাইকে সতর্ক ভাবে কাজ করতে বলেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...