Tuesday, April 7, 2026

স্বাস্থ্যকর্মীদের পরিবারের জন্য চালু হচ্ছে হেল্প লাইন

Date:

Share post:

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মী অর্থাৎ ডাক্তার, নার্স, ওষুধ বিপনন কর্মী, অ্যাম্বুল্যান্স কর্মীসহ ইমার্জেন্সি কর্মীদের সোমবার ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারাই এই যুদ্ধের সৈনিক। আমাদের শুধু পরিবেশ ও পরিকাঠামো তৈরি করে দেওয়া ছাড়া বিশেষ কিছু করার নেই। সামনে দাঁড়িয়ে আপনারাই লড়ছেন। অনেক স্বাস্থ্যকর্মী এই সময় বাড়ির দিকে নজর দিতে পারছেন না। তাই তাাঁদের পরিবার কোনও অসুবিধায় পড়লে, বা তাদের কেউ অসুস্থ হয়ে পড়লে ব্যবস্থা করা হচ্ছে। হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। প্রশাসন চেষ্টা করবে পরিবারগুলির কেউ অসুস্থ হলে বা অসুবিধায় পড়লে পাশে থাকার। সেই হেল্পলাইন নম্বর শীঘ্র জানিয়ে দেওয়া হবে।

দেখুন ভিডিও…

 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...