Wednesday, June 3, 2026

লকডাউনে মানবিকতার নজির গড়ল সিঙ্গুর থানা

Date:

Share post:

গত কয়েকদিন ধরে লকডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ট্রেন চলাচল। কোনও কোনও ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় মানবিকতার নজির গড়লেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা।

কিডনির সমস্যায় আক্রান্ত সিঙ্গুর থানার বাসুবাটি এলাকার বাসিন্দা জামিনিরঞ্জন দাস। তাঁর ডায়ালিসিস চলছে কলকাতায় এক হাসপাতালে। সিঙ্গুর থানার শরণাপন্ন হয় জামিনিরঞ্জন দাসের পরিবার। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় সিঙ্গুর থানার পক্ষ থেকে। তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালিসিস করানো হয়। অন্যদিকে, নালিকুলের বাসিন্দা প্রশান্ত পাল ডায়ালিসিস করাতে যান হাওড়া হাসপাতালে। লকডাউনের জেরে আটদিন ধরে আটকে ছিলেন সেখানেই। এদিন সেই পরিবারকেও বাড়ি ফেরানো হয় সিঙ্গুর থানার উদ্যোগে। পুলিশের উদ্যোগে খুশি সিঙ্গুরের দুই পরিবার। ওই দুই পরিবারের আর্জি, পরের সপ্তাহে যেন থানার ওসি পুনরায় ডায়ালিসিসে পাঠানোর ব্যবস্থা করেন।

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...