Thursday, May 14, 2026

কোন্নগরে কর্মহীনদের পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী শুভায়ুন চক্রবর্তী

Date:

Share post:

করোনাভাইরাস সতর্কতায় দেশ জুড়ে চলছে লকডাউন।কর্মহীন হয়ে পড়েছেন একাংশের মানুষ। এবার তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন কোন্নগরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সমাজসেবী শুভায়ুন চক্রবর্তী।

এর আগে রাজ্যে সরকার থেকে সংশ্লিষ্ট এলাকার ক্লাব এগিয়ে এসেছে। মঙ্গলবার, কোন্নগরে ১০০ টি পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, পেয়াঁজ, মাছ, মাংস তুলে দেন শুভায়ুন চক্রবর্তী। প্রথমে কোন্নগর ধর্মডাঙ্গা এলাকায় এই খাদ্য সামগ্রী বিলি করা হয়।

শুভায়ুন  বলেন, “সাধারণ মানুষের জন্য যখন কেউ মাছ, মাংস নিয়ে এগিয়ে আসেননি। আমরা যদি মাছ, মাংস খেতে পারি তাহলে এই গরিব মানুষগুলো কেন খেতে পারবেন না। তাই এই কথা ভেবে এগিয়ে এলাম।” শুধু আজকেই না। আগামী কয়েকদিন মানুষের পাশে থাকবেন বলে জানান তিনি। এলাকার বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী বলেন, “খুব ভালো উদ্যোগ। এই ভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার।”

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...