Friday, May 22, 2026

ঘুম ছুটেছে সরকারের, নিজামুদ্দিনের ঘটনায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিনের ঘটনায় রাতের ঘুম ছুটেছে দিল্লির স্বাস্থ্য মন্ত্রককের। এই ঘটনা দেশের করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়িয়ে দেবে বলেই আশঙ্কা। তবলিকি জামাতে ২৭০০-৩০০০ মানুষ সমবেত হয়েছিলেন ১৫-১৭ মার্চ।

আর পরিস্থিতি সামাল দিতে সকালেই বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যে নিজামুদ্দিনে যোগ দেওয়া আরও ২৪জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। এই অনুষ্ঠানে আন্দামানের ১০জন যোগ দেন। তাঁদের মধ্যে ৯জন আক্রান্ত হয়েছে। একজনের স্ত্রীও সংক্রামিত। নিজামুদ্দিন ফেরত তেলেঙ্গানায় ৬জন ও কর্নাটকে ১জনের মৃত্যু হয়েছে। ফলে সঙ্কট বাড়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিজামুদ্দিনের অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার ৮০০জন আসেন। ভিসার শর্ত লঙ্ঘন করার অভিযোগে তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ৭০০জনকে বাসে করে সরিয়ে নিয়ে গিয়ে দিল্লির বিভিন্ন কোয়ারান্টাইনে রাখা হয়েছে। কিন্তু অন্ধ্রের ৮৫জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরা কোথায়? মাথার চুল ছিঁড়ছে প্রাশাসন।

দিল্লির মার্কাজ বিল্ডিংয়ে ১৫০০-১৭০০ মানুষ এসেছিলেন। মোট ১০৩৩ জনকে সেখান থেকে সরানো হয়। এদের মধ্য ৩৩৩জনকে হাসপাতালে ও ৭০০জন কোয়ারান্টাইনে। কেজরিওয়াল সরকার আয়োজকদের বিরুদ্ধে মামলা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও রিপোর্ট পাওয়ার পর কড়া পদক্ষেপ করবে বলে খবর।

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...