Sunday, May 17, 2026

নিজামুদ্দিনের ঘটনা তালিবানি অপরাধ, মন্তব্য নকভির

Date:

Share post:

দিল্লির ধর্মীয় জমায়েত নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী মুখতার আব্বাস নকভি।  ‘তালিবানি অপরাধ’ করেছে তাবলিঘি জামাত বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সংস্থাকে তিনি বলেন, ” সরকারি নির্দেশ কে লংঘন করেছে ওরা। এই অবস্থায় বহু মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে তবলিঘি। এই অপরাধ ক্ষমার অযোগ্য। ”

‘বহু মানুষের জীবন বিপদের মুখে ফেলে দিয়েছে তবলিঘি। সরকারি নির্দেশি লঙ্ঘন করেছে ওরা। এই ধরনের সংগঠনের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া উচিত।”  নকভির সংযোজন, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা লকডাউন মানছে না, তাদের ক্ষমা করা যায় না।

দিল্লির নিজামুদ্দিনে ১৩-১৫ মার্চ সমাবেশ ছিল তবলিঘি জামাতের। যেখানে যোগ দিয়েছিলেন বিদেশিরা। সেখান থেকে ছড়িয়েছে করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ২৪ জন। দিল্লি সরকার সূত্রে খবর, নিজামুদ্দিনের মরকজ ভবনে  থাকা ২৩৫৫ জনের মধ্যে ৪৫০ জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। বাকিদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...