Sunday, June 28, 2026

BREAKING: করোনা আতঙ্কের মধ্যেই পুলিশের জালে ভুয়ো ডাক্তার

Date:

Share post:

করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। সেই সঙ্কটের মধ্যে ভগবানের মতো পূজিত হচ্ছেন চিকিৎসকরা। কিন্তু যার মাঝেও সেই চিকিৎসকদের নাম ভাঙিয়ে মানুষ ঠকাচ্ছে একদল অসাধু। কিন্তু শেষরক্ষা হলো না। ধরা দিতেই হলো পুলিশের জালে। ওই ভুয়ো ডাক্তারের নাম সবুজ চ্যাটার্জি। বাড়ি চন্দননগরের লিচু তলায়।

লকডাউনের মধ্যেই ভুয়া চিকিৎসক ধরা পড়ল। আজ, বুধবার চন্দননগর মহাডাঙ্গা কলোনিতে করোনার ভয় দেখিয়ে কিছু মানুষের শরীরের তাপমাত্রা কত আছে, সেটা তিনি পরীক্ষা করছিলেন। এবং বেশ কয়েকজন আতঙ্কে তার কাছে পরীক্ষা করেন। তাদের প্রত্যেকেরই বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।

বেশ কিছু শিশুর অভিভাবকও আসে তার কাছে চিকিৎসা করার জন্য। এতে কিছু মানুষের সন্দেহ হওয়ায় খবর যায় চন্দননগর থানায়। তৎক্ষনাৎ পুলিশ গিয়ে সেই ভুয়া ডাক্তারকে ধরে ফেলে। তাকে এখন চন্দনগর থানায় বসিয়ে রাখা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...