Monday, May 18, 2026

নিজামুদ্দিনে যোগ দিয়েছিলেন ৯০০০, রাজ্যে চিহ্নিত ৭১

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিন থেকে যে সংক্রমণ তৈরি হয়েছে তাতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ধর্মীয় জমায়াতে অংশ নিয়েছিলেন ৭৬০০ জন ভারতীয় এবং ১৩০০ বিদেশী।

১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, জমায়েতে থাকা ১০৫১ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাবলিগি জামাতের অন্তত ৪০০ সদস্যের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে ১৯০ জন আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে ৭১ জন, দিল্লিতে ৫৩ জন, তেলেঙ্গানা ২৮ জন, অসমে ১৩ জন, মহারাষ্ট্রের ১২ জন, আন্দামানের ১০ জন, জম্মু-কাশ্মীরে জন, পন্ডিচেরিতে দুজন এবং গুজরাটে দুজন আক্রান্ত হয়েছে।

ইতিমধ্যে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চল থেকে যেসব রাজ্যে জমায়েতে থাকা মানুষরা গিয়েছেন তাদেরও খোঁজ চলছে। এরাজ্যে ৭১ জনকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  জমায়েতে অংশ নেওয়া প্রত্যেককে ১৪ দিনের কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের কোভিড-১৯ পরীক্ষার কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...