Monday, May 18, 2026

BREAKING : এ বছর অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পরের ক্লাসে উত্তীর্ণ, ঘোষণা রাজ্য সরকারের

Date:

Share post:

করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরেই বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যে সবাইকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। কাউকে আগের ক্লাসে আটকে রাখা যাবে না বলে শিক্ষা দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

নবম এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও উচ্চমাধ্যমিকে এখনও কয়েকটি বিষয়ে বাকি রয়েছে। নিয়ে কী করা যায় তা আলোচনা করে পরে সিদ্ধান্ত হবে।

লকডাউনে বন্ধ স্কুল। সিলেবাস এগোনো যাচ্ছে না। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে অনলাইনে তাদের পড়ানো যায় কি না সেই বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবারই সিবিএসসি বোর্ড জানিয়ে দিয়েছিল অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

দেখুন কী বললেন শিক্ষামন্ত্রী…

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...