Saturday, May 23, 2026

ফের জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

শুক্রবার সকাল ন’টায় ফের জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানান, সকাল ৯ টায় একটি ছোট ভিডিও বার্তা তিনি দেশবাসীকে দেবেন। সূত্রের খবর, লকডাউনের প্রায় ১১ দিনের মাথায় দেশের কী পরিস্থিতি? নোভেল করোনাভাইরাস সংক্রমণ এবং মৃতের সংখ্যা কত? সব বিষয়েই দেশবাসীকে জানাবেন প্রধানমন্ত্রী।

সেদিনও শুক্রবার ছিল, কুড়ি মার্চ, যেদিন দেশ জুড়ে ১৪ ঘণ্টার ‘জনতা কার্ফু’র কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। আর তারপরে তিনি ঘোষণা করেন ২১ দিনের লকডাউনের। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে কী জানান মোদি তার দিকেই নজর সবার।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...