Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিনরাজ্যের শতাধিক শ্রমিকের অন্ন সংস্থান করলেন রত্না

Date:

Share post:

ফের মুখ্যমন্ত্রীর মানবিক মুখ। এবার ভিনরাজ্যের শ্রমিকদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মুখে তুলে দিলেন অন্ন। আর গোটা প্রক্রিয়াটি নিজে হাতে সামলালেন রত্না চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কাছে হঠাৎই খবর আসে বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে উড়িশা থেকে আসা শতাধিক কল মিস্ত্রি লকডাউনের জন্য আটকে পড়েছেন। যাঁদের খাদ্যের সংস্থান হচ্ছে না। খবরটি পাওয়া মাত্রই ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়ের কাছে পার্টির সোশ্যাল সেক্টর থেকে ফোন আসে। এবং বলা করা হয়, ওই কল মিস্ত্রিদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য।

ফোন পাওয়া মাত্রই রত্না চট্টোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে এই সমস্ত কল মিস্ত্রি এবং তাঁদের পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেন।

শুধু এদেরই নয় বিগত সাতদিন ধরে ১৩১ নম্বর ওয়ার্ডের সমস্ত দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন রত্না চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত এমন কোনও পরিবার ওনার ওয়ার্ডে নেই, যারা রত্না চট্টোপাধ্যায়ের দেওয়া খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক পাননি। মানুষের পাশে এভাবে দাঁড়াতে পেরে তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায় স্বভাবতই খুশি। এখনও পর্যন্ত উনি প্রায় চার হাজার মানুষকে এভাবেই সাহায্য করতে পেরেছেন।

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...