Saturday, June 27, 2026

ইউবিআই মিশে গেল পিএনবি র সঙ্গে, মুছে গেল ৪ বাঙালির ভূমিকা

Date:

Share post:

দুই হাজার কুড়ি সালের পয়লা এপ্রিল , ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মার্জ হয়ে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে । শেষ হয়ে গেল বাঙালির আর এক গৌরবময় অধ্যায়। ইতিহাসটা একটু পিছিয়ে দেখা যাক। ১৯১৪ সালে মাত্র 3 হাজার টাকা পুঁজি নিয়ে কুমিল্লায় প্রতিষ্ঠিত হল কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন । প্রতিষ্ঠা করলেন এক বাঙালি শিল্পপতি। নাম নরেন্দ্র চন্দ্র দত্ত । ১৯১৮ সালে জে সি দাস প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল সেন্ট্রাল ব্যাঙ্ক। ১৯২২ সালে ইন্দুভূষণ দত্ত প্রতিষ্ঠা করেন কুমিল্লা ইউনিয়ন ব্যাংক, এবং ১৯৩২ সালে ডি এন মুখার্জি প্রতিষ্ঠা করেন হুগলি ব্যাংক। এর সদর দফতর ছিল ধর্মতলায়।ব্যাঙ্কগুলি স্বতন্ত্রভাবে চলেছিল বেশ কয়েক বছর ।এরপর নগদ অর্থের অভাব দেখা দিলে ১৯৫০ সালে এই চারটি বাঙালি ব্যাংক মার্জ হয়। নতুন নাম হয় ইউবিআই অর্থাৎ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।১৯৬৯ সালে ১৯ জুলাই ।আরও ১৩ টি ব্যাংকের সঙ্গে ইউবিআই কেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অসংখ্য শাখা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে আজ থেকে প্রায় ৪৪ বছর আগে নদীপথকে ব্যবহার করেই সেখানে ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছিল ইউবিআই। দুটি ভ্রাম্যমাণ লঞ্চে ব্যাঙ্কের শাখা চালু করে তারা। সেগুলো বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা দিত।গোটা দেশে ২৮ টি আঞ্চলিক কার্যালয় এবং ১৪৫৩ টি শাখা ছিল এই ব্যাংকটির। ২০১৯ সালের ৩০ আগস্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইউনাইটেড ব্যাংক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মার্জ করার সিদ্ধান্ত নেন। দুই হাজার কুড়ি সালের পয়লা এপ্রিল সেই সিদ্ধান্ত কার্যকরী হয়।এখনকার জেনারেশন জানতেই পারলো না ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারটি বাঙালি ব্যাংকের অস্তিত্ব মুছে গেলো সম্পূর্ণভাবে। শেষ হয়ে গেল ভারতীয় অর্থনীতিতে চার বাঙালির গৌরব গাঁথা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...