Thursday, May 14, 2026

রাস্তার কুকুরদের ক্ষুধা মেটাচ্ছে চন্দননগরের পাল পরিবার

Date:

Share post:

করোনা ভাইরাসের জেরে লকডাউন। কিছু নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব বন্ধ। বন্ধ রয়েছে হোটেল রেষ্টুরেন্ট ও অন্যান্য খাবারের দোকানগুলি। যার ফলে চরম বিপাকে পড়েছে রাস্তার সারমেয় থেকে শুরু করে সমস্ত জীবজন্তুই। খাবারের অভাবে ধুঁকছে তারা। সেই কারনে রাস্তার সারমেয়দের সেবা করতে এগিয়ে এল চন্দননগরের পাল পরিবার। বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসে রাস্তার এই অবলা জীবগুলির মুখে খাবার তুলে দিলেন চন্দননগরের সঞ্চিতা পাল ও পিকাসো পাল। শুধু একবেলা নয়, দুবেলা ভাত, মাংস, রুটি, বিস্কুট ইত্যাদির জোগান দিয়ে চলেছেন পাল পরিবার। পাশাপাশি এই তালিকায় বাদ যায়নি হনুমানের দল থেকে শুরু করে পাখির দলও। রাস্তার সারমেয়দের খাবার দেওয়ার পাশাপাশি হনুমানের দল এবং রাস্তার পাখিদেরও খাবার জোগান দিচ্ছেন সঞ্চিতা। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সব পশু প্রেমীদের এই পরিস্থিতিতে এগিয়ে আসার অনুরোধ জানায় সঞ্চিতা পাল।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...