Monday, April 6, 2026

লকডাউনে এবার অনাথ শিশুদের পাশে মিমি

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বের মতো থমকে গেছে দেশ তথা এই রাজ্য। মারণ ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। আট থেকে আশি, সকলেই আজ দুশ্চিন্তায়। এই অবস্থায় ছোটো ছোটো এবার অনাথ অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

লন্ডন থেকে ফিরে এই মুহূর্তে মিমি সেল্ফ আইসলেশনে। নিজেকে গৃহবন্দি রেখেছেন। কিন্তু তাঁর মন পরে আছে সেই বাইরেই। তাঁর এলাকার অসহায় মানুষ থেকে অবলা দুরবস্থা তিনি মেনে নেবেন না। তাই প্রতিদিনই তাঁদের পাশে দাঁড়াচ্ছেন সাংসদ মিমি। আর এই কাজে তাঁকে যোগ্য সহায়তা করছেন তাঁরই আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য।

সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশ মেনে তাঁর আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য এবং সাংসদের শুভাকাঙ্ক্ষীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, লকডাউন পর্বে একটি মানুষও যেন উপোস বা অনাহারে না থাকে সেটা সবাইকে দেখতে হবে। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই পালন করছেন মিমি।

তাঁর আপ্ত সহায়কের মাধ্যমে বেশকিছু মানুষ এবার পৌঁছে যায় যাদবপুর লোকসভার অন্তর্গত মাদুরদহের “ইউনিভার্সাল স্মাইল” নামের একটি সংস্থার কাছে। সেখানে তারা সাংসদের পাঠানো ত্রাণ (চাল,ডাল ,আলু , তেল ,সোয়াবিন, চকলেট, বিস্কুট , দুধ ,হরলিকস) ও আরও অন্যান্য সামগ্রিক ৪৫টি অনাথ শিশুর হাতে তুলে দেন। যা ওই শিশুদের ১৫ দিনের সংস্থান হবে।

শুধু তাই নয়, মিমির আশ্বাস যতদিন ফেস তালাবদ্ধ থাকবে ততদিন সাংসদ মিমি চক্রবর্তী যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই সংস্থাকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...