Monday, May 18, 2026

ভিডিও কনফারেন্সে ক্রীড়াবিদদের কী বললেন মোদি?

Date:

Share post:

শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি-সহ দেশের ৪৯ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন তিনি। করোনা মোকাবিলায় কীভাবে তাঁরা সচেতনতার প্রচার করতে পারেন তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে।

ইতিমধ্যে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন ক্রীড়াবিদরা। শচীন , সৌরভ , পি ভি সিন্ধু সহ একাধিক ক্রীড়াবিদ সাহায্য করেছেন। এদিনের ভিডিও কনফারেন্সের বৈঠকে শচীন, সৌরভ, কোহলি ছাড়াও উপস্থিত ছিলেন পি টি ঊষা, পুল্লেলা গোপীচাঁদ, বিশনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, পি ভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারার মতো ক্রীড়াবিদরা।

এই প্রথম ক্রীড়াবিদদের মুখোমুখি বসেন মোদি। বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, পরবর্তীতে আরও কীভাবে তাঁরা সরকারকে ও দেশের মানুষকে সাহায্য করতে পারবেন আলোচনা হয়েছে তা নিয়েও।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...