Monday, April 27, 2026

করোনা-কালে জন্ম নেওয়া যমজের নাম রাখা হলো কোভিড ও করোনা

Date:

Share post:

করোনা-দাপটে গোটা দুনিয়া স্তব্ধ৷ এই আতঙ্ককে স্মরণীয় রাখতে কঠিন সময়ে জন্ম নেওয়া যমজ সন্তানের নাম রাখা হল কোভিড এবং করোনা।

এই ঘটনা ছত্রিশগড়ের রাইপুর সরকারি হাসপাতালের। গত ২৭ মার্চ রাতে জন্ম হয় এই যমজ সন্তানের। তাদের মধ্যে একটি পুত্র এবং অন্যটি কন্যাসন্তান। এই দুই সদ্যোজাতের নাম রাখা হয়েছে কোভিড এবং করোনা।

দুই সন্তানের মা ২৭ বছরের প্রীতি বর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “লকডাউনের কারনে কঠিন সমস্যার মুখোমুখি হওয়ার পরে আমার দুই সন্তানের জন্ম হয়েছে৷ তাই আমার স্বামী এবং আমি এই জন্মকে স্মরণীয় করে রাখতে চেয়েছি”। প্রীতি বলেছেন, সব জটিলতা কাটিয়ে দুই সন্তানকে পেয়ে তাঁরা খুশি। এই কঠিন দিনের কথা কোনও দিনই ভুলে যাওয়ার নয়। তাই ‘বেমানান’ হলেও ছেলে এবং মেয়ের নাম এমন দিলাম”৷ প্রীতি বলেন, “ওদের জন্ম হওয়ার পর কয়েকজন হাসপাতালের স্টাফ এই নামেই ডাকতে শুরু করে। সেটা শুনে ভালোই লাগে৷ তাই আমাদের ছেলের নাম রাখি কোভিড এবং মেয়ের নাম করোনা। তবে পরে এই নাম পরিবর্তন করাও হতে পারে”। জানা গিয়েছে, ওই দম্পতির আসল বাড়ি উত্তরপ্রদেশে। তাঁরা এখন ছত্রিশগড়ের পুরানি বস্তি এলাকায় থাকেন।

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...