Friday, May 8, 2026

দুনিয়ার মাত্র ১৮টি দেশে এখনও ঢুকতে পারেনি করোনা

Date:

Share post:

গোটা বিশ্বে মোট দেশের সংখ্যা ১৯৩টি। আর এর মধ্যে ১৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা  ভাইরাস৷এই মারণভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে যখন হিমশিম খাচ্ছে দুনিয়ার মহাশক্তিধর দেশগুলি, তখনও নিশ্চিন্তে করোনা-মুক্ত জীবন কাটাচ্ছেন ১৮টি দেশের মানুষ।

BBC-র এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের এই ১৮টি দেশে করোনাভাইরাস পৌঁছনোর আশঙ্কা প্রায় নেই।
২০১৯-এর শেষে চিনের উহানে জন্ম হয় এই COVID-19 ভাইরাসের। ১৩ জানুয়ারির মধ্যে গোটা বিশ্বের একের পর এক দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। অথচ মারণ-ভাইরাসের ত্রাস থেকে মুক্ত থেকেছে চিনেরই পড়শি উত্তর কোরিয়া। যদিও এই দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। তবু সরকারিভাবে করোনা-মুক্তই রয়েছে কিম জং উনের দেশ। একইভাবে মারণ-ভাইরাস পৌঁছতে পারেনি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও।
রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, একাধিক ক্ষুদ্র দ্বীপ বা দেশে ভাইরাসের কুনজর পড়েনি। এই তালিকায় রয়েছে পর্যটনে পিছিয়ে বিশ্বের প্রথম দশ দেশের মধ্যে সাতটি দেশ৷ এর মধ্যেই রয়েছে নাউরু, কিরিবাতি, টুভালুর মতো দেশ। এসব দেশের জনসংখ্যা ১০ হাজারেরও কম। প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত কিরিবাতি দ্বীপে বছরে মাত্র ১৬০ জন পর্যটক যান। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের সামাজিক দূরত্ব মেনে চলার অভ্যাসই এই দেশগুলিকে করোনা-মোকাবিলায় সাহায্য করেছে।
ওদিকে করোনা প্রভাব না পড়লেও সাবধানতা অবলম্বন করে বিমান পরিষেবা বন্ধ রেখেছ নাউরুর মতো দেশ। জরুরি অবস্থা জারি করেছে টোঙ্গা, ভানাউতুর মতো ছোট দেশগুলিও।

Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...