Friday, May 8, 2026

Breaking : মাস্ক, স্যানিটাইজারের কালোবাজারি রুখতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

Date:

Share post:

মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কালোবাজারি রুখতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মহামারী আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এখন থেকে কোনও খুচরো ওষুধের দোকানের দুই ও তিন প্লাই মিলিয়ে দুশোটির বেশি মাস্ক রাখা যাবে না। এন 95 মাস্ক সর্বোচ্চ ১০০টি পর্যন্ত দোকানে রাখা যাবে বলে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত মজুত করা যাবে।

পাইকারি ওষুধ বিক্রেতারা দুই ও তিন প্লাই মাস্ক সর্বোচ্চ তিন হাজার এবং n95 মাস্ক এক হাজার মজুত করতে পারবেন। হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে একশো লিটার পর্যন্ত দোকানে মজুত রাখা যাবে বলে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে মহামারী আইন চালু থাকায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় আনা হয়েছে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...