Saturday, June 20, 2026

অসম-বাংলা সীমান্তে মদ সহ ধরা পড়ল বিডিও-র গাড়ি

Date:

Share post:

অসম-বাংলা সীমান্তে মদ সহ ধরা পড়ল বিডিও-র গাড়ি। শুক্রবার রাতে অসমে মদ সহ ধরা পড়ে তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্তর গাড়ি। ইতিমধ্যে অসম পুলিশ ওই গাড়ির চালকসহ চারজনকে গ্রেফতার করেছে। যদিও গাড়িতে ছিলেন না বিডিও। এই ঘটনায় শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে।

কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর বলেন, “এটা আমার এক্তিয়ারভুক্ত নয়। কী হয়েছে, তা অসম পুলিশ বলতে পারবে।” জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “এটা পুরোপুরি অসম পুলিশের এক্তিয়ারে। এ ব্যাপারে তারাই বলতে পারবে।” অসমের ধুবড়ির পুলিশ সুপার যুবরাজ বলেন, “মদের বোতল বোঝাই অবস্থায় ওই গাড়িটি নাকা চেকিংয়ে ধরা পড়েছে। ” বিডিও শুভজিৎ দাশগুপ্ত বলেন, “প্রতিদিন ডিউটি শেষে গাড়ি নিয়ে চালক চলে যায়। শুক্রবার, সাড়ে পাঁচটার পর সে গাড়ি নিয়ে চলে যায়। তারপর সে কী করেছে জানা নেই।”

তুফানগঞ্জে দুটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে। লকডাউনের জেরে দোকান দুটি গত কয়েকদিন ধরে বন্ধ। এদিকে সীমান্তে অসম পুলিশের নাকা চেকিং চলছিল। শুক্রবার রাতে সীমান্তবর্তী এলাকায় বিডিও-র গাড়িটি দাঁড় করায় অসম পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করা হয়। গাড়ির চালক সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ডাক্তারি পরীক্ষাও করা হয়। তারপর গোলকগঞ্জ থানায় পাঠিয়ে দেওয়া হয়। শনিবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়েছে।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...