Friday, May 8, 2026

লকডাউন অমান্য, মালদহে আটক ২০

Date:

Share post:

লকডাউন অমান্য করায় মালদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে ২০ জনকে আটক করল পুলিশ। লকডাউনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সাধারণ মানুষ এখনও সচেতন নয়। তা সামনে এসেছে বহুবার। প্রয়োজন ছাড়াই মানুষ বেরিয়ে পড়ছেন রাস্তায়। প্রায় প্রতিদিন অভিযানে নামছে মালদহ জেলা পুলিশ।

শনিবার সকালে মালদহ জেলার ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথের নেতৃত্বে পুলিশের টিম ধরপাকড় করে। শহরের রথবাড়ি সহ বিভিন্ন মোড়ে চায়ের দোকান খোলা ছিল। পুলিশ হানা দিয়ে চায়ের দোকান গুলি বন্ধ করে দেয়। আটক করে চা ব্যবসায়ীদের। এছাড়াও অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোনোয় কয়েকজনকে আটক করে। এদিন মোট ২০ জনকে আটক করে পুলিশ।

Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...