Saturday, June 6, 2026

করোনা পরীক্ষায় নতুন চমক, বাজারে আসছে ‘ফেলুদা ‘

Date:

Share post:

নভেল করোনাভাইরাস পরীক্ষার কিট নিয়ে অকাল দেখা দিয়েছে অনেক দেশেই। এবার দেশীয় প্রযুক্তিতে বানালেন দুই বাঙালি বিজ্ঞানী। যার নাম FnCas9 Editor Linked Uniform Detectio• Assay তথা ‘ ফেলুদা ‘ ।

বিদেশের উপরে নির্ভরতা কমাতে এই দেশীয় কিট বানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইনস্টিটিউট অব জেনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানী সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। এই কিটের মাধ্যমে পরীক্ষা করলে সময় এবং টাকা দুই-ই বাঁচবে। বিদেশি কিটের মাধ্যমে পরীক্ষায় যেখানে প্রায় ৪৫০০ টাকা ও এক দিন সময় লেগে যায়, সেখানে দেশীয় প্রযুক্তির এই কিটে এক ঘণ্টায় ফল পাওয়া সম্ভব বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই কিটে পরীক্ষার খরচ ৫০০ টাকা।

দেবজ্যোতি ও সৌভিক জানান, পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতি করোনা সংক্রমিত রোগীর উপরে ব্যবহার করা হয়েছে। যার প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিবাচক। বাণিজ্যিক ভাবে এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ওই পদ্ধতি বাজারে চলে আসবে বলে আশা করছে সিএসআইআর। যার ফলে পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে আশাবাদী তাঁরা।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...