ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিশ্বকাপে দুর্নীতি! অবিক্রিত নরম পানীয় ফের বোতলবন্দি

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে টি২০ বিশ্বকাপের (T20 World Cup )দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিতর্কে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium)। বিক্রিত নরম পানীয় ফের বিক্রি করার অভিযোগ উঠেছে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, দিল্লি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)অবিক্রিত পানীয় ফের গ্লাসে ঢেলে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভিডিও-তে দেখা গিয়েছে, একটি ট্রে-তে রাখা বেশ কিছু কাগজের গ্লাস। এক কর্মী একটি একটি করে গ্লাসের ঢাকনা খুলে অন্য একটি বোতলে সেই পানীয় ঢেলে রেখে দিচ্ছেন। অনেকেরই অভিযোগ এই পানীয় বিক্রিত বোতলের অবশিষ্ট অংশ। এমনকি গ্লাসের পড়ে থাকা অবশিষ্ট পানীয়ই এইভাবে বোতলে ভর্তি করে তা ফের বিক্রি করা হচ্ছে।
নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচের পর এই দৃশ্য দেখা গিয়েছে। সমাজমাধ্যমে পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিড়ম্বনার মুখে পড়েছে দিল্লি ক্রিকেট সংস্থা কারণ স্টেডিয়ামটি ডিডিসিএ-র অধীন, যে খাদ্য সংস্থাকে এই বরাত দেওয়া হয় তাও দেখভাল করে ডিডিসিএ। নদিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থা এই ঘটনা নিয়ে কোনও সরকারিভাবে বিবৃতি দেয়নি। - - - - - -BEWARE ⚠️ The leftovers of soft drink #ThumbsUp in paper-cups are being poured into large pet bottles and sold later. This video is recorded from Arun Jaitley Stadium, Delhi! pic.twitter.com/ET0cqWPOIk
— Deepu (@deepu_drops) February 11, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

দেশ
‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
10h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago

দেশ
ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
14h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাজ্য
পাশে নেই কর্মী-সমর্থকরা, দিল্লিতে কোনওমতে একুশে জুলাই পালন সুদীপ-কাকলিদের
15h ago





