Thursday, June 18, 2026

হেঁশেল সামলে জনসেবা গৃহিণীর

Date:

Share post:

কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদ বাক্য বাস্তব রূপ দিলেন সোদপুরের বাসিন্দা সোমা দাস। হেঁশেল সামলে নিম্নবিত্তদের সাহায্য করতে এগিয়ে এলেন তিনি।

লকডাউন নিয়ে সমস্যার পড়েছেন একাংশের মানুষ। তাঁদের পাশে দাঁড়ালেন সোদপুরের গৃহিণী। লকডাউন পরিস্থিতিতে নিম্নবিত্তদের মুখে তুলে দিচ্ছেন খাবার। কারোর পরিবারের সদস্য অন্য রাজ্যে কাজ করেন ফিরতে পারেনি, সেই সব পরিবারকে চাল,ডাল,তেল, মশলা, ও নগদ টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে এলেন।

ব্যবসার কাজে ব্যস্ত থাকেন স্বামী কমল দাস। সোদপুর আই সি রোডে প্রজাতন্ত্র পল্লী এলাকার বাসিন্দা সোমা তাই নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। এখনও পর্যন্ত বেশ কিছু পরিবারকে সাহায্য করছেন। চাহিদা অনুযায়ী আরও কিছু পরিবারকে তুলে দেওয়া হবে খাদ্য সামগ্রী।

Related articles

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...