Sunday, May 17, 2026

বিগ বি-র সানগ্লাস হারিয়ে গিয়েছে, খুঁজল ভারতীয় চলচ্চিত্র ‘পরিবার’

Date:

Share post:

তাঁদের পরিচয় অভিনেতা। রুপোলি পর্দার মাধ্যমে তাঁরা কেউ দর্শকদের মনে শাহেনশাহ, কেউ বা থালাইভা, কেউ পিগি চপস্, আবার কেউ বুম্বাদা। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গৃহবন্দি এঁরাও। কিন্তু সবারই মন পড়ে আছে কর্মক্ষেত্রে। তাই অভিনব উদ্যোগ নিল ভারতীয় সিনেমা জগৎ। বাড়িতে তৈরি হয়েছে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। নাম ‘ফ্যামিলি’। ছবির প্রধান বৈশিষ্ট্য হল অভিনেতা-অভিনেত্রীরা যে যার নিজের বাড়ি থেকেই শুটিং করেছেন। সেগুলি এডিট করে তৈরি হয়েছে ছবি।

গল্পের প্রথম দৃশ্য দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন তাঁর সানগ্লাস খুঁজছেন। সেই খোঁজা দিয়েই শুরু হচ্ছে ছবি। বিগ-বি সানগ্লাস খুঁজতে লেগে পড়েছেন একে একে দলজিৎ, রণবীর কাপুর, রজনীকান্ত, সোনালি কুলকার্নি, প্রসেনজিৎ, মোহনলাল, চিরঞ্জীবীর। শেষে অবশ্য সানগ্লাসটা পাওয়া গেল আলিয়া ভাটের মাথায়। সেখান থেকে সানগ্লাস নিয়ে অমিতাভ বচ্চনের হাতে পৌঁছে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু লকডাউনের বাজারে রোদ চশমা পরে তিনি যাবেন কোথায়? এই প্রশ্ন ছুড়ে দেন পিগি চপস। উত্তরে বিগ বি জানান, “এখন তো কদিন বাড়িতে থাকব। দরকার পড়বে না। তাই এখানে ওখানে পড়ে যাতে হারিয়ে না যায়। তাই জন্য খুঁজে পেতে যত্ন করে রাখছি”।
তারপরে আসে অমিতাভ বচ্চনের বক্তব্য। যেখানে তিনি জানান, প্রসূন পান্ডের ভার্চুয়াল ডিরেকশনে এই ছবিটা তাঁরা করেছেন বাড়ি বসেই। আর বার্তা দিতে চেয়েছেন “বাড়িতে থাকুন’ নিরাপদে থাকুন”। একইসঙ্গে সারা ভারতের সব ভাষার অভিনেতাদের একই ছবিতে বিভিন্ন প্রান্তে বসে অভিনয় করিয়ে ভারতীয় সিনেমা জগৎ যে একটা পরিবার তার বার্তাও দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিগ-বি জানান, সিনেমা এবং সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীদের সাহায্যে তহবিলও তৈরি হয়েছে।

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...