Sunday, May 17, 2026

“কল্পতরু” ঘোষণা করে নজির গড়লেন অভিষেক

Date:

Share post:

নজির গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ হিসেবে ফেস বুক লাইভে তাঁর ঘোষণা:

লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভা এলাকাগুলিতে 12 এপ্রিল থেকে শুরু হবে 21 টি কমিউনিটি কিচেন।

রোজ 40,000 গরিব পরিবারের বাড়ি রান্না করা খাবার যাবে।

কাউকে নিতে আসতে হবে না। স্বেচ্ছাসেবকরা সব নিয়ম মেনে গিয়ে খাবার দিয়ে আসবে।

কারা এই খাবার চান, 9 এপ্রিল থেকে ফোনে নথিভুক্তি হবে। নম্বর: 033 4087 6262.

এই প্রকল্পের নাম “কল্পতরু”। এটি শুধু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের জন্য।

অভিষেকের ইচ্ছা ছিল সারা বাংলায় করার। অত সামর্থ নেই। তাই নিজের লোকসভা কেন্দ্রে দায়বদ্ধতা পালন করছেন।

যারা ফোন করতে পারবেন না, স্থানীয় অন্য কেউ সেই গরীব পরিবারকে চিহ্নিত করে দিতে পারেন।

অভিষেক সাংসদ হিসেবে যা করলেন, অন্য কোনো সাংসদ তা করতে পারেন নি।

উল্লেখ্য, এর আগে 50,000 গরিব পরিবারের হাতে এই লকডাউন চলাকালীন চাল,ডাল, চাসহ খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছেন অভিষেক।

এছাড়াও এদিন তিনি করোনা রুখতে সচেতন আচরণবিধি ব্যাখ্যা করেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...