Monday, May 18, 2026

রাজ্যে রেশন ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ চলছে, অভিযোগ অধীরের

Date:

Share post:

“করোনার আগ্রাসনে গোটা বিশ্বের মতো আমাদের দেশ তথা রাজ্য স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছে। এই সময় রাষ্ট্রের উচিত সাধারণ মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া। সাধারণ মানুষের প্রতি যে হাতটা বাড়াতে হবে, তা অবশ্যই নিরপেক্ষভাবে হবে। আজকের এই দুঃসময়ে সবচেয়ে বড় সহযোগিতা হতে পারে রেশনিং ব্যবস্থা। মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া। কিন্তু মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশের মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন”। আজ, মঙ্গলবার এমনই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখছি, রেশনিং ব্যবস্থা সবার জন্য করতে হবে। কিন্তু এখানে একটা রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। এই কঠিন পরিস্থিতিতে মানুষের রেশন দরকার। সরকারকে তা দিতে হবে। এখানে বিশেষ কোনও রাজনৈতিক দল বিশেষ বিশেষ কাউকে রেশন পাইয়ে দিচ্ছে না। সেই মানসিকতা নিয়ে সরকারকে চলতে হবে।”

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...