Thursday, April 16, 2026

করোনা সঙ্কটের মধ্যেই স্বস্তির খবর, এনআরএসে ৭৯ জনের মধ্যে ৭৪ জনের রিপোর্ট নেগেটিভ

Date:

Share post:

করোনা সঙ্কটের মধ্যেই ফের স্বস্তির খবর রাজ্যের জন্য। সম্প্রতি, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৭৯ জনের করোনা সন্দেহে সোয়াব টেস্ট করা হয়েছিল। এই খবর চাউর হতেই উদ্বেগ তৈরি হয় রাজ্যজুড়ে।

উল্লেখ্য, মহেশতলার এক করোনা রোগীর সংস্পর্শে আসার কারণেই এঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। কিন্তু আজ, বুধবার সকালেই মেলে স্বস্তির খবর। ৫ জন ছাড়া ইতিমধ্যেই হাতে মিলেছে বাকিদের মেডিক্যাল টেস্টের রিপোর্ট। সেখানে বলা হয়েছে, ওই ৭৯ জনের মধ্যে ৭৪ জনই করোনা আক্রান্ত নন। বাকি ৫ জনের রিপোর্টও আজই জানা যাবে।

Related articles

আজ মাথাভাঙ্গা- আলিপুরদুয়ার-দিনহাটায় জনসভা মমতার

বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে উত্তরের তিন বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুর ১টা...

নির্বাচনী প্রচারের মাঝেই কালীঘাটে পুজো অভিষেকের

হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই বাংলার সিংহাসন দখলের লড়াই শুরু। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের (West Bengal Assembly Election) আগে...

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...